সংবাদ শিরোনাম

রেটিনা সার্জারির জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন - বকুল

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন   |   খুলনা

রেটিনা সার্জারির জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন - বকুল

খুলনা ব্যুরো :

দীর্ঘ ১১ বছর ধরে টাইপ–১ ডায়াবেটিসে আক্রান্ত শারমিন আক্তারের উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 রবিবার (২২ ফেব্রুয়ারি) আসরবাদ খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ডের হাউজিং কে লাইনে তার বাড়িতে গিয়ে অর্থ সহায়তা তুলে দেন খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার।

শারমিন আক্তারের দ্রুত রেটিনা সার্জারির প্রয়োজন হওয়ায় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংসদ সদস্যের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেসিসি’র ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহিন শেখ, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য মোল্লাহ এলিনুল হক এলিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইমরান রনি শরিফ, যুবদল নেতা মো. শাহাদাৎ হোসেন, মো. ফারুক প্রমুখ।

পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসা সহায়তা পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।