সংবাদ শিরোনাম

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ আটক ১

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ আটক ১

খুলনা ব্যুরো :

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সদস্যরা মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। এ সময় বাদশা শেখ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা এবং অস্ত্র ও রসদ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিলো।

 এ প্রেক্ষাপটে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়েছে। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়