সংবাদ শিরোনাম

পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর খুলনা সফর

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন   |   খুলনা

পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর খুলনা সফর

খুলনা ব্যুরো :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম (এমপি) ২২ ফেব্রুয়ারি, রবিবার সরকারি সফরে সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজে আগমন করেন।

এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান।

আগমন উপলক্ষে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

সফরকালে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার এবং ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়, ডিএফও এ জেড এম হাসানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।