জোড়া গোলে সান্তোসকে সমতায় ফেরালেন নেইমার

অনলাইন ডেক্স:
০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

খেলাধুলা

জোড়া গোলে সান্তোসকে সমতায় ফেরালেন নেইমার ছবি- সংগৃহীত

চোট থেকে ফিরেই ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের চেনা রূপ দেখালেন নেইমার জুনিয়র। প্রায় পাঁচ সপ্তাহ পর মাঠে নেমে ৬ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে জোড়া গোল করে সান্তোসকে হারের হাত থেকে রক্ষা করেন এই ব্রাজিলিয়ান তারকা। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি।

সমতায় ফিরে মাঠ ছাড়ে সান্তোস।

গত ২ সেপ্টেম্বর ডান পায়ের উরুর চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কৌতিনহোর বদলি হিসেবে নামেন নেইমার। প্রথমার্ধ্যে ডানিলোর গোল এবং লুকাস পাকেতার গোলে এগিয়ে থাকা ফ্লেমেঙ্গোর বিপক্ষে নেমে একের পর এক সুযোগ তৈরি করেন তিনি। ডান পায়ের চোট এড়াতে সাবধানতার সঙ্গে খেলে পেনাল্টি শট দুটি থেকেই সফল গোল আদায় করে নেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ৮২তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর পাওয়া প্রথম পেনাল্টিতে গোল করার পর ৮৮তম মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার আদায় করা দ্বিতীয় পেনাল্টি থেকেও ঠাণ্ডা মাথায় ফিনিশিং টানেন তিনি। ম্যাচ শেষে নেইমার জানান চোট এড়াতে ঝুঁকিমুক্ত থেকে দলের পক্ষে অবদান রাখাই ছিল তার মূল লক্ষ্য। এই নাটকীয় ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল ফ্ল্যামেঙ্গো, আর সমান ম্যাচে ৪২ পয়েন্ট অর্জন করে আট নম্বরে অবস্থান করছে সান্তোস।