জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬ দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে আলোচিত বিষয়াবলি

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন   |   জাতীয়

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬   দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে আলোচিত বিষয়াবলি


ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আলোচিত বিষয়াবলীর মধ্যে রয়েছে- বরিশাল জেলার পুরাতন কালেক্টরেট ভবন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে জাদুঘরে রূপান্তর; দিনাজপুর, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের রাজবাড়ি এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কার; শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বিকাশে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ; নেত্রকোণা, নওগাঁ ও সাতক্ষীরা জেলায় শিল্পকলা একাডেমী ভবন ও অডিটরিয়াম নির্মাণ। 

একই অধিবেশনে বেমাসরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলির মধ্যে রয়েছে-কিশোরগঞ্জ, বরিশাল, বরগুনা ও নেত্রকোণা জেলায় আধুনিক পর্যটন হোটেল ও মোটেল নির্মাণ; কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধারকারী দলের (Rescue Team) কার্যক্রম পুনরায় চালু করা; লালমনিরহাট জেলার দহগ্রাম ও আঙ্গরপোতাকে পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা ও পুরাতন বিমানবন্দর পুনরায় চালু; নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং দেশের বিভিন্ন জেলায় পর্যটন আকর্ষণসমূহের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।  

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement