বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ক্যামেরাবন্দী করা ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ক্যামেরাবন্দী করা ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন

স্টাফ রিপোর্টার:

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চিত্র ধারণকারী আন্তর্জাতিকভাবে প্রশংসিত ভারতীয় প্রখ্যাত আলোকচিত্রী রঘু রায় রবিবার মারা গেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

ভারতীয় উপমহাদেশ বিভাজনের আগে পাকিস্তানের পাঞ্জাবের একটি গ্রামে জন্মগ্রহণকারী রায় পেশায় একজন নির্মাণ প্রকৌশলী ছিলেন। পরবর্তীতে তিনি ভারতের জটিল সামাজিক ও রাজনৈতিক জীবনের চিত্র ধারণকারী একজন কিংবদন্তিতুল্য আলোকচিত্রী হিসেবে খ্যাতি লাভ করেন।

তাঁর সবচেয়ে পরিচিত কাজগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ভারতের সবচেয়ে ভয়াবহ শিল্প বিপর্যয়—১৯৮৪ সালে ভোপালের গ্যাস লিক, যাতে আনুমানিক ২৫,০০০ মানুষ নিহত হয়েছিল—এর চিত্রায়ন।

রাই প্রথম ‘আকাদেমি দে বো-আর্টস ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ লাভ করেন এবং ১৯৭২ সালে তাঁর অসাধারণ কাজের জন্য ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পান।

‘বিশ্বের কাছে তিনি ছিলেন ফটোগ্রাফির এক অতুলনীয় গুরু, সেই স্বপ্নদ্রষ্টা যিনি ভারতের স্পন্দনশীল হৃদয় ও আত্মাকে ক্যামেরাবন্দী করেছেন,’ এক শ্রদ্ধাঞ্জলিতে বলেছেন সাংসদ শশী থারুর।

‘আপনার দৃষ্টিই চিরকাল সেই লেন্স হয়ে থাকবে, যার মাধ্যমে ভারতকে দেখা হবে।’

ফটোগ্রাফারের পরিবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে এবং ‘আমাদের প্রিয়’-কে শ্রদ্ধা জানায়।

রতের রাজনৈতিক ও সামাজিক অভিজাতদের প্রতিকৃতি এবং সমান তৎপরতার সাথে এর সংস্কৃতি ও সাধারণ মানুষের ছবি তোলার জন্য পরিচিত রাই, ভালোবাসার প্রতীকী স্মৃতিস্তম্ভ তাজমহলসহ কয়েক ডজন ফটো-বুক প্রকাশ করেন।

রাইয়ের শিল্পকর্মে মাদার তেরেসার অন্তরঙ্গ প্রতিকৃতিগুলোর একটি বিশেষ স্থান রয়েছে।

রাই ম্যাগনাম ফটোর একজন সদস্য ছিলেন। নিউইয়র্ক-ভিত্তিক এই মর্যাদাপূর্ণ সমবায় প্রতিষ্ঠানে তাঁকে মনোনীত করেছিলেন অঁরি কার্তিয়ে-ব্রেসোঁ, যিনি তাঁর যুগান্তকারী ক্যান্ডিড ফটোগ্রাফির জন্য বিশ্বজুড়ে পরিচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার মতে, ষাট বছর আগে রাই তাঁর ফটোগ্রাফার ভাইয়ের মাধ্যমে ফটোগ্রাফির সঙ্গে পরিচিত হন এবং লন্ডনের ‘দ্য টাইমস’ পত্রিকায় তাঁর প্রথম ছবি প্রকাশ করেন—যেখানে একটি গাধা সরাসরি তাঁর ক্যামেরার দিকে তাকিয়ে ছিল।

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ‘তিনি শুধু ছবিই তোলেননি, তিনি আমাদের জাতির স্মৃতি সংরক্ষণ করেছেন।’

পরবর্তীকালে রাই ফটোসাংবাদিকতায় চলে আসেন এবং ১৯৬০ ও ৭০-এর দশকে তাঁর সময়ের দেশের কয়েকটি সেরা সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করেন। এরপর তিনি তাঁর বিশাল দেশের জটিলতাকে তুলে ধরার জন্য এককভাবে কাজ শুরু করেন।

রাইয়ের কাজ ফিল্ম এবং ডিজিটাল উভয় মাধ্যমেই তোলা, যার মধ্যে সাদা-কালো এবং রঙিন উভয় ছবিই রয়েছে।

রাই সারাজীবন ভারতেই কাজ করেছেন এবং একবার বলেছিলেন: ‘ক্যামেরা ছাড়া আমি আমার অভিজ্ঞতার প্রতি কখনও সৎ থাকতে পারি না।’

Advertisement
Advertisement
Advertisement