বাংলাদেশের আকাশ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: শাহজালাল বিমানবন্দরে নতুন রাডার চালু

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশের আকাশ এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে: শাহজালাল বিমানবন্দরে নতুন রাডার চালু

ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন আশিক স্টাফ রিপোর্টার উত্তরা ডিভিশন :

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল রাডার স্থাপন করা হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারের Ministry of Civil Aviation and Tourism, Bangladesh এর অক্লান্ত প্রচেষ্টায় সফল হয়েছে এই প্রজেক্ট। রাডারটি সরবারাহ করেছে ফ্রান্সের থ্যালেস গ্রুপ। 

এই রাডারটির মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের সম্পুর্ন আকাশসীমা এখন বাংলাদেশের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর আগে বাংলাদেশের আকাশসীমা কখনোই সম্পুর্ন নিয়ন্ত্রণে ছিলো না সরকারের। এখন ঢাকায় বসেই বঙ্গোপসাগরে নজরদারি চালাতে পারবে কতৃপক্ষ।

উল্যেখ্য ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে দেশে অত্যাধুনিক রাডার স্থাপনের কর্মসুচি হাতে নেয় বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কর্মসুচিগুলো বন্ধ করে দেয়া হয়।

২০১৫ সালে যাচাই-বাছাই করে ঠিকাদার নিয়োগ হলে একমাত্র বিএনপি সরকারের ইনিশিয়েটিভ ছিলো বলে প্রজেক্ট বাতিল করে দেয় আওয়ামী লীগ। 

তবে ২০২১ সালে খুব জরুরি ভিত্তিতে রাডার কেনার টেন্ডার আহবান করলেও সরকার অনুমোদন করে টাকা দিতে চায়নাই। এখন বেবিচকের নিজস্ব অর্থায়নে ৭৩০ কোটি ১৩ লাখ টাকায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। 

বিএনপির ২০০৫ এর এই চলমান প্রজেক্ট সকল বাধা কাটিয়ে অবশেষে ২০২৬ সালের এপ্রিলে ক্ষমতাগ্রহণের মাত্র দুই মাসের মাথায় কার্যকর হলো। 

এখন থেকে দেশের আকাশ আমরা পুর্ণ নজরদারি করতে পারব। এর আগে যেসব বিদেশি বিমান শুল্ক ফাকি দিয়ে আমাদের আকাশসীমা ব্যবহার করতো, এদের জরিমানা করে এবং শুল্ক আরোপ করে মিলিয়ন ডলারের মুনাফা করা সম্ভব। 

একইসাথে দেশে আকাশ এবং সমুদ্রসীমায় শত্রুদেশের নজরদারি যেমন ঠেকানো যাবে, তেমনি সামরিক বাহিনীর রিয়েল টাইম ইনফরমেশন সেটাপ আরও মজবুত হবে।

Advertisement
Advertisement
Advertisement