সংবাদ শিরোনাম

“গুম প্রতিরোধ প্রতিরক্ষা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫” নামে প্রচারিত ভুয়া অধ্যাদেশ সম্পর্কে জনগণকে সতর্কীকরণ

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন   |   জাতীয়

“গুম প্রতিরোধ প্রতিরক্ষা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫” নামে প্রচারিত  ভুয়া অধ্যাদেশ সম্পর্কে জনগণকে সতর্কীকরণ

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

 সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “গুম প্রতিরোধ প্রতিরক্ষা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫” শিরোনামে একটি তথাকথিত অধ্যাদেশ ছড়িয়ে দেওয়া হয়েছে। উক্ত অধ্যাদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, অস্থিরতা ও ভুল তথ্য ছড়ানোর উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এ ধরনের অপপ্রচার থেকে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

সরকারি কোনো অধ্যাদেশ বা আইন প্রণয়ন হলে তা যথাযথ প্রক্রিয়ায় প্রকাশিত হয় এবং সংশ্লিষ্ট সরকারি মাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

জনগণের প্রতি আহ্বান জানানো যাচ্ছে যে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের ব্যাপারে সতর্ক থাকুন এবং কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়াবেন না। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।