সংবাদ শিরোনাম

দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন   |   জাতীয়

দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

 ঢাকা, ২৫ ফাল্গুন (১০ মার্চ):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ বলে কয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকতে হবে।

আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো'।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মাধ্যমে বাংলাদেশ যেমন রোল মডেলে পরিণত হয়েছে তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাবার সব উপায়ও কাজে লাগাতে হবে। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয় সৌহার্দ ও সম্প্রীতি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।