সংবাদ শিরোনাম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন   |   জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে  বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এর সাথে আজ তাঁর দপ্তরে বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তুমোহিদে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উভয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করেন। 

এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ সরকারের উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এছাড়া, দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।