কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে
ঢাকা, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):
কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে গত ২৭ ফেব্রুয়ারি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী আগামী ২ মার্চ ২০২৬ তারিখ সোমবার সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাঁকে এ পদক প্রদান করা হবে।