ডাকসুর বিক্ষোভে নারী নিরাপত্তার দাবি

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন   |   জাতীয়

ডাকসুর বিক্ষোভে নারী নিরাপত্তার দাবি

প্রতিদিনের দেশ ডেস্ক :

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজপথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভিপি আবু সাদিক কায়েম বলেন, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যেন বিচারের ক্ষেত্রে বাধা না হয়।

জিএস এস এম ফরহাদ গণমাধ্যমকে নিরপেক্ষ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানান। এজিএস মহিউদ্দিন খান নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে।