সংবাদ শিরোনাম

এনইআইআর চালুর পর ‘ক্লোন ফোন’ নিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন   |   জাতীয়

এনইআইআর চালুর পর ‘ক্লোন ফোন’ নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য

ঢাকা, ১৯ পৌষ (৩ জানুয়ারি): 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালুর পর ‘ক্লোন ফোন’ নিয়ে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। দেশের বিদ্যমান নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ নকল International Mobile Equipment Identity (IMEI) নম্বরের মোবাইল হ্যান্ডসেট চালু রয়েছে। তবে এসব AvBBGgAvB এখনই ব্লক করা হচ্ছে না সরকার। 

বাংলাদেশের অসংখ্য ফোন ব্যবহারকারী এসব নিম্নমানের নকল ফোন সেট ব্যবহার করছেন। এসব ফোনের রেডিয়েশন টেস্ট, Specific Absorption Rate (SAR) Testing-সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা পরীক্ষা কখনও করা হয়নি। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কে ব্যাপকভাবে সচল এসব ফোন সারাদেশে ছড়িয়ে রয়েছে। ফোন সেটগুলো বন্ধ না করে আপাতত ‘গ্রে’ হিসেবে ট্যাগ করা হবে, কারণ জনজীবনে অসুবিধা তৈরি হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে না।  

বিগত ১০ বছরের মোট সংখ্যা হিসেবে শুধু একটি আইএমইআই নম্বর 99999999999999 এ পাওয়া গেছে তিন কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি মোবাইল ফোন। 

শীর্ষ কিছু আইএমইআই নম্বরের একটা তালিকা তৈরি করে দেখা যাচ্ছে, সাড়ে ১৯ লাখ ডিভাইসের আইএমইআই নম্বর হচ্ছে 440015202000, যেগুলো ডুপ্লিকেট হিসেবে আনা হয়েছে। 35227301738634 নম্বরে সাড়ে সতেরো লাখ, 35275101952326 নম্বরে সোয়া পনেরো লাখ। আর শুধু ১ ডিজিটের শূন্য AvBBGgAvB নম্বরে আছে পাঁচ লাখ ৮৬ হাজার ৩৩১টি ডিভাইস । 

দেশের বাজারে ক্লোন ও নকল ফোনের ছড়াছড়ি থাকলেও উল্লিখিত তথ্য অনুযায়ী তার ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদন মতে, ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অনিবন্ধিত ডিভাইসগুলো ব্যবহার করে। বাংলাদেশের নাগরিকদের কাছে এভাবে আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ফোন বিক্রি করা হয়েছে, এমন প্রতারণা অভাবনীয়, নজিরবিহীন। জনস্বার্থে এ চক্রের লাগাম টানা জরুরি।