সংবাদ শিরোনাম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমাজকল্যাণ উপদেষ্টার শোক বইতে স্বাক্ষর

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন   |   জাতীয়

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমাজকল্যাণ উপদেষ্টার শোক বইতে স্বাক্ষর

ঢাকা, ১৮ পৌষ (২ জানুয়ারি): 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন। শোক বইতে স্বাক্ষরের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।   

এসময় উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের উদ্দেশে তিনি বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।