সংবাদ শিরোনাম

শীতের তীব্রতা বাড়ছে, জানুয়ারিতে নামবে ৪ ডিগ্রিতে

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন   |   জাতীয়

শীতের তীব্রতা বাড়ছে, জানুয়ারিতে নামবে ৪ ডিগ্রিতে

প্রতিদিনের দেশ রিপোর্ট :

জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ১ জানুয়ারি বৃহস্পতিবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় পাঁচটি মৃদু থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও বেড়ে যাবে।

দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ থাকবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।