সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়া মাজারে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বিশেষ প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ
(বুধবার) ৩১ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত
হয় এবং শহীদ জিয়া মাজারে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি
সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালনের
পাশাপাশি সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এছাড়া,
বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয়
ক্ষতি।
উল্লেখ্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন ও তাঁর অসংখ্য অনুসারী এবং অগণিত শুভাকাঙ্ক্ষীরা নামাজে জানাজায় অংশ নেন।