বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর হরিণটানা থানায় করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শেখ আসিফ হোসেন খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি এলাকার শেখ মিরাজের ছেলে।
এসআরবি-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেখ আসিফকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।