সংবাদ শিরোনাম

ইরানের জনগণের ঐক্য শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করেছে: পেজেশকিয়ান

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ইরানের জনগণের ঐক্য শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করেছে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের জনগণের দৃঢ়তা ও ঐক্য শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ক্ষেত্রেও সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল শত্রুরা। তবে জনগণের সতর্কতা, প্রতিরোধ এবং সরকারের সঙ্গে সহযোগিতার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।

তিনি বলেন, শত্রুদের মোকাবিলায় ইরানিদের ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। দেশের স্বাধীনতা ও অগ্রগতির যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে বিরোধী শক্তিগুলো-এমন মন্তব্যও করেন তিনি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি তাঁর সরকারকে সমর্থন দিয়েছিলেন। তাঁর সমর্থন ছাড়া বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হতো না বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান।

গত দুই বছরে ইরান নানা সংকটের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও দেশ এখন শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement