ব্রাজিলে নতুন জনমত জরিপে এগিয়ে লুলা, নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ব্রাজিলে নতুন জনমত জরিপে এগিয়ে লুলা, নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়

শাহনুর রুমেন | সাও পাওলো, ব্রাজিল:

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (লুলা) প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন। তবে সাম্প্রতিক জরিপে দুই প্রার্থীর ব্যবধান কিছুটা কমে আসায় নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। 

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত Quaest জরিপ অনুযায়ী, সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটে লুলা এখনও এগিয়ে থাকলেও ফ্লাভিও বলসোনারো ধীরে ধীরে সমর্থন বাড়াচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের বাকি সময়ে অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং জননিরাপত্তার মতো ইস্যুগুলো ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বিশ্লেষকদের মতে, লুলার শিবির সরকারি উন্নয়ন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো সামনে আনছে। অন্যদিকে বিরোধীরা সরকারের অর্থনৈতিক নীতি, সরকারি ব্যয় এবং নিরাপত্তা পরিস্থিতিকে নির্বাচনী প্রচারের প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছে। 

ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশটির কূটনৈতিক অবস্থান। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রতিবেশী আর্জেন্টিনার সঙ্গে সম্পর্কের অবনতি এবং আঞ্চলিক কূটনীতি নিয়েও রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে, যা নির্বাচনী প্রচারণায়ও প্রভাব ফেলতে পারে। 

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক সপ্তাহে নতুন নতুন জরিপ প্রকাশের সঙ্গে সঙ্গে ভোটের সমীকরণ আরও পরিবর্তিত হতে পারে। ফলে অক্টোবরের নির্বাচনকে ঘিরে ব্রাজিলে রাজনৈতিক উত্তেজনা ও প্রচার কার্যক্রম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement