৩ দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর
অনলাইন ডেস্ক
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে
ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি বাংলাদেশে এসে পৌঁছান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের
প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের
সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। বৈঠকগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক
সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, সফরের দ্বিতীয় দিন শুক্রবার
সার্জিও গরের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কর্মসূচি
রয়েছে। সেখানে তিনি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এবং
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিন
দিনের এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান কূটনৈতিক যোগাযোগের
গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।