যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

পটুয়াখালী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলামকে (৪১) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম কলাপাড়া উপজেলার দাসের হাওলা গ্রামের আব্দুর রাজ্জাক ও ফিরোজা বেগমের ছেলে। চট্টগ্রামে দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় তিনি আসামি ছিলেন।

মামলায় ২০১৫ সালে গ্রেফতার হওয়ার পর আমিনুল দীর্ঘ সময় কারাগারে ছিলেন। প্রায় সাত বছর কারাভোগের পর ২০২২ সালে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, জামিনে মুক্তির পর পলাতক থাকা আমিনুলের অবস্থান শনাক্তে কলাপাড়া থানা পুলিশ নিয়মিত নজরদারি চালিয়ে আসছিল। একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়।

পরে ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আমিনুলের বিরুদ্ধে আদালতের সাজা ও সংশ্লিষ্ট মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।