সংবাদ শিরোনাম

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

খুলনা ব্যুরো : 

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে নগরের সোনাডাঙ্গায় প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসের পর ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এরপর দুপুরের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও সংহতি জানান।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যাকাণ্ডে এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে আন্দোলনকারীরা জানান। তাঁরা এজাহারভুক্ত আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

অবরোধের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা একটার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, আজমুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় আনা হ�