প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎনিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাৎ করেছেন।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
আলোচনায় জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব
| আরো পড়ুন ---গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক |
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।