সংবাদ শিরোনাম

জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন   |   জাতীয়

জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ৯ ফাল্গুন (২২ ফেব্রুয়ারি): 

সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

তিনি বলেন, সহজে-স্বাচ্ছন্দ্যে ও দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

আজ লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এ কথা বলেন। 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান ও মো. রোকন উদ্দিন বাবুল।