সংবাদ শিরোনাম

নারী ফুটবলে ট্রান্সফারে নতুন বিশ্বরেকর্ড

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন   |   খেলাধুলা

নারী ফুটবলে ট্রান্সফারে নতুন বিশ্বরেকর্ড

শাহনূর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)

নারী ফুটবলের আন্তর্জাতিক ট্রান্সফার মার্কেটে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি ট্রান্সফার উইন্ডারে বিশ্বজুড়ে নারী ফুটবলে খেলোয়াড় কেনাবেচায় ব্যয় হয়েছে ২৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রায় ৩৪০ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক দ্বিগুণেরও বেশি। 

এই উইন্ডারে পেশাদার নারী ফুটবলে আন্তর্জাতিকভাবে মোট ১,৪০৬টি ট্রান্সফার নিবন্ধিত হয়েছে। এটি ফিফার হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা এবং আগের রেকর্ডের তুলনায় ১৯.২ শতাংশ বেশি। 

নারী ফুটবলে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ইংল্যান্ডের ক্লাবগুলো—মোট ৮ মিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছে স্পেন ৬.৬ মিলিয়ন, জার্মানি ৪.৯ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ২.৯ মিলিয়ন এবং ইতালি ২.১ মিলিয়ন ডলার। 

ব্রাজিলের অবস্থান

ব্রাজিলের ক্লাবগুলো আন্তর্জাতিক ট্রান্সফার বাজারে ১১ জন খেলোয়াড় কিনেছে এবং ২০ জন খেলোয়াড় বিক্রি করেছে। খেলোয়াড় কেনায় ব্যয় হয়েছে প্রায় US$39.9 হাজার (R$203 হাজার)। বিপরীতে খেলোয়াড় বিক্রি করে ব্রাজিলিয়ান ক্লাবগুলো আয় করেছে প্রায় US$748 হাজার (R$3.8 মিলিয়ন)। বিদেশে খেলোয়াড় বিক্রির সংখ্যায় ব্রাজিলের প্রবৃদ্ধি হয়েছে ৫.৩ শতাংশ। 

ব্রাজিলিয়ান নারী ফুটবলারদের মধ্যেও তৈরি হয়েছে দুটি ঐতিহাসিক ট্রান্সফার। Kerolin Manchester City থেকে Barcelona-তে যোগ দিয়েছেন €1.5 মিলিয়ন ট্রান্সফার ফিতে—যা কোনো ব্রাজিলিয়ান নারী ফুটবলারের জন্য সর্বোচ্চ ট্রান্সফার। 

অন্যদিকে Leticia Teles Corinthians থেকে সৌদি আরবের Al-Qadsiah-এ প্রায় US$700 হাজার ট্রান্সফারে গেছেন। এটি Corinthians Feminino-র ইতিহাসে সবচেয়ে বড় বিক্রি এবং ব্রাজিলের নারী ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার। 

ফিফার এই পরিসংখ্যান নারী ফুটবলের বাণিজ্যিক ও পেশাদার বিকাশেরও বড় ইঙ্গিত দিচ্ছে। ২০২৭ সালে ব্রাজিলেই প্রথমবারের মতো নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে এই বাজারের দ্রুত বৃদ্ধি দেশটির নারী ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।