সংবাদ শিরোনাম

ছয় জেলায় দুপুরের আগেই ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন   |   জাতীয়

ছয় জেলায় দুপুরের আগেই ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক:

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ছয় জেলায় আজ বুধবার দুপুরের আগেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরসংক্রান্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযান ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।