প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন   |   জাতীয়

প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন

ঢাকা, ৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি): 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টনের গেজেট প্রকাশিত হয়েছে।  

প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব গ্রহণ করবেন। 

মন্ত্রী হিসেবে যাদের মধ্যে মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী- অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; সালাহউদ্দিন আহমদ- স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; আবু জাফর মোঃ জাহিদ হোসেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. খলিলুর রহমান- পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আউয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু- ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী-সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির- শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশীদ- খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়; আফরোজা খানম (রিতা)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোঃ আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান- পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আ ন ম এহছানুল হক মিলন- শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মোঃ সাখাওয়াত হোসেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহবুব আনাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; শেখ রবিউল আলম- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। 

এছাড়া, প্রতিমন্ত্রী হিসেবে যাদের মধ্যে মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে: এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; 

মোঃ শরীফুল আলম- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়েদ ইসলাম- পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি মন্ত্রণালয়; ফরহাদ হোসেন আজাদ- পানি সম্পদ মন্ত্রণালয়; মোঃ আমিনুল হক- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মীর মোহাম্মদ হেলাল উদ্দিন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; হাবিবুর রশিদ- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মোঃ রাজিব আহসান- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়; মোঃ আব্দুল বারী- জনপ্রশাসন মন্ত্রণালয়; মীর শাহে আলম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি- অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; ইশরাক হোসেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ফারজানা শারমীন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; শেখ ফরিদুল ইসলাম- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মোঃ নুরুল হক- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; এম ইকবাল হোসেইন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; এম এ মুহিত- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; আহম্মদ সোহেল মঞ্জুর- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; ববি হাজ্জাজ- শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।