সংবাদ শিরোনাম

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসবিষয়ক মন্ত্রী ড. আফরাহ আবদুলআজিজ আল-জুবা। রোববার রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

নিয়োগ পাওয়ায় আল-জুবাকে অভিনন্দন জানান প্রিন্স ফয়সাল। দুই দেশের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বৈঠকে ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সৌদি আরবের অবিচল সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

এ ছাড়া দুই পক্ষ আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।