সংবাদ শিরোনাম

সৌদি স্থাপনায় তিন দেশের পতাকা, প্রতিরক্ষা চুক্তির উদ্‌যাপন

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সৌদি স্থাপনায় তিন দেশের পতাকা, প্রতিরক্ষা চুক্তির উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর উদ্‌যাপনে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও টাওয়ার আলোকিত করা হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জাতীয় পতাকার রঙে।

শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। এর পর চুক্তিকে ঘিরে দেশটির বিভিন্ন স্থানে এ আলোকসজ্জা করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিভিন্ন অঞ্চলের স্থাপনায় তিন দেশের পতাকার আলোকচ্ছটা ঐতিহাসিক এই চুক্তিকে ঘিরে জনসাধারণের উচ্ছ্বাসের প্রতিফলন ঘটিয়েছে।

চুক্তির মাধ্যমে তিন দেশ যৌথ নিরাপত্তা জোরদার, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অভিন্ন অঙ্গীকার করেছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, তিন দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক, ঐতিহাসিক বন্ধন ও ইসলামী সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়েই এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement