ভোলায় জামায়াতের সমাবেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন   |   বরিশাল

ভোলায় জামায়াতের সমাবেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান

ভোলা প্রতিনিধি 

ভোলায় আজ অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায় আসার প্রতিযোগিতা নয়; এটি জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সংগ্রাম। তারা জোর দিয়ে বলেন, গণতন্ত্রের প্রকৃত চর্চা তখনই সম্ভব হবে, যখন জনগণ ভয়মুক্ত পরিবেশে নিজেদের মত প্রকাশ করতে পারবে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল অধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষায় সচেতন অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে “হ্যাঁ” ভোট প্রদান এবং দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানাতে ভোলাবাসীর প্রতি আহ্বান জানান তারা।

Advertisement
Advertisement
Advertisement