সংবাদ শিরোনাম

বিশ্বকাপের পর আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াড ঘোষণা! দলে ৮ নতুন মুখ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন   |   খেলাধুলা

বিশ্বকাপের পর আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াড ঘোষণা! দলে ৮ নতুন মুখ

শাহনুর রুমেন | CBF Headquarters, Rio de Janeiro

বিশ্বকাপের পর নতুন চক্রের শুরুতে ব্রাজিল জাতীয় দলের প্রথম স্কোয়াড ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। বুধবার (৯ সেপ্টেম্বর) রিও ডি জেনেইরোর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন—CBF-এর সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় ২৬ সদস্যের দল ঘোষণা করেন ইতালিয়ান এই কোচ। ঘোষণা শেষে তিনি সংবাদ সম্মেলনেও অংশ নেন। 

বিশ্বকাপ-পরবর্তী এই দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। ২৬ জনের তালিকায় জায়গা পেয়েছেন আটজন নতুন মুখ। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের হুগো সুজা, কোরিতিবার পেদ্রো মরিস্কো ও ক্রুজেইরোর ওতাভিও। 

আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিস্কো, ওতাভিও

ডিফেন্ডার:

আর্থুর দিয়াস, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মারকুইনহোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি

মিডফিল্ডার:

আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, দগলাস লুইজ, গাব্রিয়েল বন্তেম্পো

ফরোয়ার্ড:

এন্দ্রিক, এস্তেভাঁও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র। (CBF)

এই দলে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবল থেকে জায়গা পেয়েছেন ১০ জন। করিন্থিয়ান্স থেকে হুগো সুজা, মাতেউজিনহো ও ব্রেনো বিদন—তিনজন রয়েছেন তালিকায়। ফ্লামেঙ্গো থেকেও রয়েছেন দুইজন—পেদ্রো ও স্যামুয়েল লিনো। 

বিশ্বকাপের পর ব্রাজিলের নতুন পথচলায় তরুণদের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি দলকে ভারসাম্যপূর্ণ রাখার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। 

সামনে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে তিন ম্যাচ

নতুন চক্রের প্রথম পরীক্ষায় ব্রাজিল খেলবে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ।

এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল। এটিই দুই দেশের জাতীয় দলের ইতিহাসে প্রথম মুখোমুখি লড়াই।