সংবাদ শিরোনাম

জুনিয়র এশিয়া কাপ হকি টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নারীরা, জয়ে বেঁচে রইল পুরুষদের আশা

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন   |   খেলাধুলা

জুনিয়র এশিয়া কাপ হকি টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নারীরা, জয়ে বেঁচে রইল পুরুষদের আশা ছবি-সংগৃহীত


ক্রীড়া প্রতিবেদক:
অনুর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে অবশেষে জয় পেয়েছে পুরুষদের দল। অন্যদিকে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নারীরা। চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার টুর্নামেন্টের চ্যালেঞ্জার পুল এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে চাইনিজ তাইপে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। টানা তিন জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। একই সাথে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টরেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে দলকে দারুণ সূচনা এনে  দেন অধিনায়ক শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পর ফিরেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমা চমৎকার এক ফিল্ড গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। 
এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা। শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে হারিয়েছিল তারা। ফলে টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করল লাল-সবুজের দল। বুধবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার  শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। তার আগে পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয় পায়। জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশের  মেয়েরা। শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকেন বাংলার মেয়েরা। 
এদিকে কাজাখস্তানকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল হকির যুবারা। জুনিয়র এশিয়া কাপ হকিতে টিকে থাকার লড়াইয়ে দারুযণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। পরপর দুই ম্যাচ পরাজয়ের পর জাইলস বোনেটের দল হারিয়ে দিয়েছে কাজাখস্তানকে। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। কেননা এশিয়া কাপে সেরা ছয়ে থাকতে পারলেই যুবারা খেলতে পারবে বিশ্বকাপ। দারুণ জয়ের পাশাপাশি এটি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দলের হয়ে একটি করে গেল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি,  তৈয়ব আলী ও মুন্না ইসলাম। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ।
এর আগে চীনের সঙ্গে লড়াই করে হারতে হয়েছে বাংলাদেশকে। দারুণ লড়াই করে ৬-৫ গোলে হেরেছে চীনের কাছে। তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে চীনের মূল দলের বিপক্ষে সমানতালে লড়াই করে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে একাই দুই গোল করেছেন রকি। একটি করে গোল করেন আশরাফুল, আমিরুল ও মাহবুব। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসাবে চীনে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম দুটি ম্যাচ প্রোভিন্স দলের বিপক্ষে খেলার পর, এটিই ছিল চীনের মূল জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম পরীক্ষা। ম্যাচে হারলেও স্বাগতিকদের বিপক্ষে সমানতালে লড়াই করে নিজেদের প্রস্তুতির ইতিবাচক দিক জানান দিয়েছে বাংলাদেশ।