সংবাদ শিরোনাম

সুরূপনগরে রাস্তা দখল ও সীমানা নিয়ে বিরোধ, পৌরসভায় অভিযোগ

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন   |   রাজশাহী

সুরূপনগরে রাস্তা দখল ও সীমানা নিয়ে বিরোধ, পৌরসভায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সুরূপনগরে রাস্তা দখল ও সীমানা নিয়ে বিরোধের জেরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুলাল নামের এক ব্যক্তি জোরপূর্বক রাস্তার জায়গা ও সীমানা দখলের চেষ্টা করছেন। এতে চলাচল ও বসবাসের ক্ষেত্রে এলাকাবাসী নানা ধরনের সমস্যার মুখে পড়ছেন।আজ মঙ্গলবার  বেলা ১২টায় সমায়

এলাকাবাসী জানান, রাস্তার সীমানা সঠিকভাবে নির্ধারণ করে যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার দাবি রয়েছে তাদের। কিন্তু অভিযোগ রয়েছে, দুলাল বিষয়টি মেনে না নিয়ে গায়ের জোরে জায়গা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগের আরেকটি অংশে জানা যায়, রাস্তার পাশে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে দুলাল এতে বাধা সৃষ্টি করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোনাফ উদ্দিন বলেন, ‘আইনগতভাবে যে জায়গা যার প্রাপ্য, সঠিকভাবে সীমানা নির্ধারণ করে আমরা সেটিই বুঝে নিতে চাই। আইন ও সামাজিকভাবে বিষয়টির সমাধান চাই।’

স্থানীয়দের দাবি, রাস্তার জায়গা ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত তদন্ত করে নিরপেক্ষভাবে সমাধান করা হোক। একই সঙ্গে রাস্তার জায়গা দখল হয়ে থাকলে তা উন্মুক্ত করে দিয়ে জনসাধারণের চলাচল নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় স্থানীয়রা পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

তাদের প্রত্যাশা, পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী প্রকৃত সীমানা নির্ধারণ করে বিরোধের স্থায়ী সমাধান করে
এলাকাবাসী এতে করে স্বস্তি সিড়ে পাবে।