সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ৭১ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৭১ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় অভিযান চালিয়ে ৭১ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন গোবরাতলা ইউনিয়নের গোকুল লেপথানপুকুর গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন  গোকুল লেপথানপুকুর গ্রামের মৃত জুলফিকার ইসলামের ছেলে মো. বায়রুল ইসলাম (২৪) এবং একই এলাকার মৃত শান্ত আলীর ছেলে মো. বিএল আলী (৪০)।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানার এসআই  মো. আজাহার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৭১ লিটার চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়।

সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।