হাদি হত্যার দাবিতে মানববন্ধন ও ধর্মঘট: এয়ারপোর্ট রোডে তীব্র যানজট, জনজীবন বিপর্যস্ত
রিপোর্টার:
দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফেরার পথে এয়ারপোর্ট রোডে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আনুমানিক রাত আটার পর থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামন থেকে শুরু করে পুরো সড়কজুড়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে গাড়ি এক জায়গায় থমকে থাকায় স্বাভাবিক জনজীবন সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর উত্তরায় হাদি হত্যার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও ধর্মঘটের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নিলে এয়ারপোর্ট রোডের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়।
যানজটে আটকে পড়েছেন অফিসগামী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি যান। অনেক যাত্রী দীর্ঘ সময় ধরে গাড়ির ভেতর আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত যানজট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
সাধারণ মানুষের দাবি, আন্দোলনের পাশাপাশি জনভোগান্তির বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি, যাতে নিত্যদিনের জীবনযাত্রা সম্পূর্ণভাবে স্থবির হয়ে না পড়ে।