বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধীনে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল
ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধীনে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি আজ রেলভবনের সভাকক্ষে চূড়ান্ত প্রতিবেদন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নিকট দাখিল করেছে।
প্রতিবেদনটি বিদ্যুৎ বিভাগে পর্যালোচনার জন্য প্রেরণ করা হবে। বিদ্যুৎ বিভাগ পর্যালোচনা করে সরকারের নির্দেশ মোতাবেক পরবর্তী করণীয় নির্ধারণ করবে।