সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

খুলনা ব্যুরো :
১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

কৃষি

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ ১৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন।

সুন্দরবনে সক্রিয় জলদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার এসআরবি-৬-এর কাছে তাঁরা এই আত্মসমর্পণ সম্পন্ন করেন। আত্মসমর্পণকারী ১৫ জনের মধ্যে আবদুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজন সদস্য রয়েছেন।

এসআরবি-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা ও পুরনো দস্যুদের পুনরায় অপরাধে জড়ানোর তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা ও অপরাধজীবনের অনিশ্চয়তার মুখে স্বাভাবিক জীবনে ফিরতে এই পদক্ষেপ নিয়েছেন তাঁরা।