কুমিল্লা স্টেডিয়ামে শুরু হচ্ছে এফপিএল সিজন-৫, অংশ নিচ্ছে ১২ জেলা দল
ডেস্ক রিপোর্ট :
এসএসসি ৯৫ ও এসএইচসি ৯৭
ব্যাচের উদ্যোগে কুমিল্লা স্টেডিয়ামে আগামী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল
আলোচিত এফপিএল (ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ) সিজন-৫ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের আসরে দেশের
বিভিন্ন জেলা থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার
(৮ জানুয়ারি) রাজধানীর হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল-এ জমকালো আয়োজনে জার্সি উন্মোচন
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনালের
ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান সুমন, রতন কৃষ্ণ পাল, রাশেদ ভূঁইয়া, নাজমুল ইসলাম সুমনসহ
বিভিন্ন দলের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী
দলগুলো হলো—নোয়াখালী কিংস, কুমিল্লা এক্সট্রিম, মুন্সিগঞ্জ
ওয়ারিয়র্স, ফেনী লিজেন্ড, ঢাকা ইউনাইটেড, রাজশাহী চ্যালেঞ্জার, নারায়ণগঞ্জ ইউনাইটেড,
গাজীপুর গ্যাংস্টার, যোসোরিয়ান ৯, সিলেট ডাইনামাইট, চিটাগাং রকার্স ও বয়েজ অব শরিয়তপুর।
উদ্বোধনী দিন ৯ জানুয়ারি
সকাল সাড়ে ৮টায় নোয়াখালী কিংস ও নারায়ণগঞ্জ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের
পর্দা উঠবে। পরদিন ১০ জানুয়ারি দুপুর ২টায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে
টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে।
এবারের আসরে অন্যতম ফেভারিট
দল হিসেবে বিবেচিত হচ্ছে নোয়াখালী কিংস। দলটির ম্যানেজমেন্টে রয়েছেন এসএসসি ৯৫ ও এসএইচসি
৯৭ ব্যাচের পরিচিত মুখ রতন কৃষ্ণ পাল, মশিউর রহমান সুমন, রাশেদ ভূঁইয়া, নাজমুল ইসলাম
সুমন, অনিকেত শোভন, মাজহারুল আলম মাজহার, রনি সাঈদ, মাসুদ করিম, হোসনা ফেরদৌস সুমি,
উম্মে হাবিবা মুন্নী, ফারজানা করিম, মাকসুদা সিলাট, শেখ সাদী খান ও আবু ইউসুফসহ নোয়াখালী,
ফেনী ও লক্ষ্মীপুর জেলার বন্ধুরা। টিমের সঙ্গে আরও রয়েছেন রবিউল আলম টিটু ও রোকন উদ্দিন
আকবর।
নোয়াখালী কিংসকে স্পন্সর করছে ইস্পাহানি টি লিমিটেড, স্টারটেক গ্রুপ, এসকেআরইপি গ্রুপ, হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড, নিডস লাইফস্টাইল ও আল বারাকা গ্রুপ। টিমের একোমোডেশন ও ফুড পার্টনার হিসেবে রয়েছে ইম্পেরিয়াল হোটেল।