সংবাদ শিরোনাম

শিবগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন   |   রাজশাহী

শিবগঞ্জে পানিতে ডুবে কিশোরের  মৃত্যু ছবি-সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মোঃ ইউসুফ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের চকের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ দাদন চক গ্রামের মৃত পলাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ পদ্মার  নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান  শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক।