ভোলা দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন   |   বরিশাল

ভোলা  দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

মোঃ ইউসুফ হোসেন বাবলু , ভোলা দৌলতখান  প্রতিনিধি:

ভোলার দৌলতখানে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দীকা।