খুলনায় ৮ কেজি গাঁজাসহ নারী মাদককারবারী গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
খুলনায় ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর লবণচরা থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) বিকেলে নগরীর জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজ এর দারোগার লীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক শিমু আক্তার (২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী এলাকার বাসিন্দা। তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেনের দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই খান মো. তানজীর হোসেন ও এসআই পীযূষ দাশ। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।